• ঢাকা
  • | |
Alifhostbd

ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলেবললেন ডোনাল্ড ট্রাম্প


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ নিয়ে লিখেছেন, “আমাদের ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। (চুক্তি করার) সেই দিনগুলো বহু আগে চলে গেছে। তাদের অর্থ আমাদের দখলে, কয়েকশ মিলিয়ন ডলার। এবং তাদের (হরমুজ) প্রণালিও আমাদের দখলে।”

খবর বের হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের সমাপ্তি ঘটানোর চেষ্টা করছেন। ট্রাম্প এ বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, জেডি ভান্সকে তিনি এখন শুধুমাত্র বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দুর্নীতির দিকে নজর দিতে বলেছেন।


ট্রাম্প লিখেছেন, “আমি ভাইস প্রেসিডেন্টকে তার নজর পুরোপুরি এবং সম্পূর্ণভাবে ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে থাকা শহর ও অঙ্গরাজ্যগুলোতে হওয়া দুর্নীতি ও অপরাধের দিকে দিতে বলেছি। যেমন মিনিওসোটা, ক্যালিফোর্নিয়া, ইলিয়নসসহ আরও যেগুলো ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে আছে সেখানে নজর দিতে বলেছি। সেসব জায়গায় প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার চুরি করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় বাজেটে সমন্বয় আসবে যদি এ ধরনের বড় অপরাধগুলো আমরা থামাতে পারি। দুর্নীতি ডেমোক্র্যাটদের রক্তে আছে।”

সূত্র: ট্রুথ সোশ্যাল

আলোচিত শীর্ষ ১০ সংবাদ