• ঢাকা
  • | |
Alifhostbd

এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেলেন মো. বেলাল হোসেন


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন একই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১ এ এ পদোন্নতি কার্যকর করা হয়েছে।
মো. বেলাল হোসেন ১৯৯২ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি উপজেলা, জেলা ও সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৃহৎ সেতু নির্মাণ, মান নিয়ন্ত্রণ, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই প্রকৌশল ব্যবস্থাপনায় তাঁর দক্ষতা ও নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমান রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী মো. বেলাল হোসেন দেশ বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এলজিইডি পরিবারের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী হিসেবে তাঁর নতুন দায়িত্বে সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হচ্ছে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ