নারী এশিয়া কাপের সূচি প্রকাশ
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
চলতি মাসের শেষ দিনে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। দলগুলো দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলবে।
টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ।
নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত—এখন পর্যন্ত ৭ বার শিরোপা জিতেছে তারা। এছাড়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুটি দলই শিরোপা জিতেছিল ভারতকে হারিয়ে। পাকিস্তান একবারও এশিয়া কাপের শিরোপা না জিতলেও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈরিতার কারণে ক্রিকেট মাঠে দুই দলের যেকোনো লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এবারের এশিয়া কাপে দল দুটির বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
কোন গ্রুপে কারা:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়)
৩১ আগস্ট ইন্দোনেশিয়া সন্ধ্যা ৭টা
৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা
৮ সেপ্টেম্বর ইউএই সন্ধ্যা ৭টা
আপনার মতামত লিখুন :