কড়াইল বস্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
রাজধানীর কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদকসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ এ তথ্য জানান।
তিনি বলেন, কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ, গ্রেপ্তার ব্যক্তিদের সংখ্যা ও তাদের বিরুদ্ধে নেওয়া আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
আপনার মতামত লিখুন :