• ঢাকা
  • | |
Alifhostbd

প্রথমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. জাফর ইকবাল


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হয়েছেন অধ্যাপক ড. জাফর ইকবাল। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবারই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

এর আগে জুলাই আন্দোলন-সংক্রান্ত শেখ হাসিনার মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন শেখ হাসিনা।

এদিকে একই দিনে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ