• ঢাকা
  • | |
Alifhostbd

ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বৃদ্ধির নির্দেশ কিম জং উনের


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আগামী পাঁচ বছরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

রোববার (৭ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। পাশাপাশি কিম-এর গোলাবারুদ কারখানা পরিদর্শনের কিছু ছবিও প্রকাশ করেছে।

এদিন বিশাল ওই কারখানায় অস্ত্রশস্ত্র উৎপাদন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন কিম। ইয়োনহাপ নিউজ এজেন্সি বলছে— সেখানে মিসাইলের মূল কাঠামোর মতো কিছু গোলাবারুদও দেখা গেছে।

এদিকে, একদিন পরই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং জানিয়েছে, কিমের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন শি। পিয়ংইয়ংয়ের সাথে সম্পর্ক আরও জোরদারে আগ্রহও প্রকাশ করেছে তারা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ