• ঢাকা
  • | |
Alifhostbd

ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় অফিসার ইনচার্জসহ (ওসি) ৬ পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার ৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।



আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ।

অন্যদিকে, রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ