• ঢাকা
  • | |
Alifhostbd

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে তদারকি ও সমন্বয় বাড়াতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। পাশাপাশি জেলার সার্বিক সরকারি কার্যক্রমেও তারা নজর রাখবেন।

সরকারের অন্যতম অগ্রাধিকার হলো টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূল করা। এসব কার্যক্রম মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং তদারকি ও সমন্বয় জোরদার করতেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পালনে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তার রাজনৈতিক সহকর্মীরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ