• ঢাকা
  • | |
Alifhostbd

পাবনা জেনারেল হাসপাতাল বাড়ছে ডেঙ্গু রোগী, ঢাকা রেফার করছে।


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সারি সারি বিছানায় মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে নারী ও পুরুষ ওয়ার্ড মিলিয়ে ৪৪ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন।

ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন জাকির হোসেন। কয়েক দিন আগে হঠাৎ জ্বর ও শরীরে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। এরপর পাবনায় ফিরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি ঢাকায় কাজ করতাম। গত সপ্তাহে সেখানে হঠাৎ জ্বর শুরু হয়। একটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। পরে বাড়িতে ফিরে সদর হাসপাতালে ভর্তি হই।

জাকিরের মা হোসনে আরা পারভীন বলেন, আমার ছেলে ঢাকায় কাজ করে। গত বৃহস্পতিবার জ্বর আসায় সেখানে ডেঙ্গু পরীক্ষা করালে রোগ ধরা পড়ে। পরে সে বাড়িতে আসে। আমরা তাকে সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন কিছুটা সুস্থ।

পাবনা শহরের একটি জুতার দোকানে কাজ করেন শাকিব হোসেন। জ্বর ও অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বোন লাখি খাতুন ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ একদিন জ্বর আসায় ভাই দোকান থেকে বাসায় ফিরে জানায়, তার ভালো লাগছে না। প্রথমে ফার্মেসি থেকে নাপা কিনে খাওয়াই। কিন্তু জ্বর না কমায় পরে হাসপাতালে নিয়ে আসি। সেখানে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এখন সে চিকিৎসাধীন।

আলো খাতুন নামে আরেক রোগীর বোন স্বপ্না বলেন, আমার বোনের জ্বর ঢাকায় থাকতেই শুরু হয়। সেখানে চিকিৎসক দেখানোর পর ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে পাবনায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করি। এখনো জ্বর সারছে না।

ডেঙ্গু আক্রান্ত শাকিল হোসেন বলেন, আমি ঢাকায় কাজ করি। সেখানে জ্বর জ্বর ভাব হওয়ায় গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা দিই। শরীরে প্রচণ্ড ব্যথা, বুকে ব্যথা ও বমি হচ্ছিল। এখন দুই দিন ধরে হাসপাতালে ভর্তি আছি।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীদের বেশির ভাগই ঢাকা থেকে এসেছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ