• ঢাকা
  • | |
Alifhostbd

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ভারত, নিহত অন্তত ১৪


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরালায় বৃষ্টি-সম্পর্কিত হতাহতের সংখ্যা বেশি। আর প্রতিবেশী কর্ণাটকে ভূমিধসে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। বৃষ্টি-বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেরালা রাজ্যে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, কেরালায় রোববার পর্যন্ত বৃষ্টিজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। রাজ্য সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, কেরালাজুড়ে প্রায় ২৭৫টি ত্রাণকেন্দ্রে প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।Executive Branch

কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সাথিসান সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ত্রাণকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা পর্যালোচনা করা হবে। এর আগে রোববার তিনি জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও রাজ্যের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ভারী বৃষ্টির কারণে রাজ্যের অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার।

অন্যদিকে প্রতিবেশী কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদপত্র দ্য হিন্দু।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ