• ঢাকা
  • | |
Alifhostbd

সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে আমারই কৃতিত্ব : সাহাবুদ্দিন


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আমি সংবিধান রক্ষা করেছি বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি ২০২৪ সালের ৫ আগস্টের পরে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবাদ মাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাহাবুদ্দিন বলেন, ‘অসুস্থতাই মেইন। সেটাই তো সত্য। বাট নানান রকম মিডিয়াতে কথা হচ্ছে। এগুলো অপতথ্য। সম্পূর্ণরূপে বেসলেস ক্রিয়েটেড কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইলো, মনের মাধুরী মিশিয়ে লিখে দিল, ব্যাস। সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিলাম। কোন ফোনঠোন আসে নাই। এগুলো বাজে কথা।’

বঙ্গভবনে থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইনবিধান আছে এক মাস থাকার। সেটা তো কোনো কথা না। এজ-সুন-এজ পসিবল আমি চলে যাব বাসায়। আমি গুলশানের বাসায় উঠবো। ওটাই তো বাসা।

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি ২৪ এর ৫ এর আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি। যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি। এবং সেভাবে একটা গভমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিকভাবে এটা শুধু রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্মেন্ট করে দিলাম। ইন্টারিম গভমেন্ট চালিয়ে গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড গভমেন্ট এখন দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ