• ঢাকা
  • | |
Alifhostbd

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চার দফা প্রস্তাব চীনা প্রেসিডেন্টের


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে চার দফা প্রস্তাব পেশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সাথে এক বৈঠকে শি এই প্রস্তাবগুলো তুলে ধরেন। সিনহুয়া জানিয়েছে, এই প্রস্তাবে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’, ‘জাতীয় সার্বভৌমত্ব’ এবং ‘আন্তর্জাতিক আইনের শাসন’—এই নীতিগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং বলেন, “মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান করা উচিত।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আন্তর্জাতিক নিয়ম মেনে শান্তি বজায় রাখাই চীনের মূল লক্ষ্য। মূলত যুক্তরাষ্ট্র-ইরান ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে চীনের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ