• ঢাকা
  • | |
Alifhostbd

ধর্ষণের পর হত্যা করে শিশুর মরদেহ কাঁথা দিয় ঢেকে রাখে যুবক


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী রবিউল সিকদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।


সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল সিকদার পেশায় একজন রাজমিস্ত্রি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে প্রতিবেশী রবিউল শিকদার শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটিকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করেন স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর জানান, শিশুটিকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছিল। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে।


বিষয়টি নিশ্চিত করে জেলা হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রকিবুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করতে জেলা পুলিশের সকল টিম মাঠে নেমেছে।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ