• ঢাকা
  • | |
Alifhostbd

ইসরায়েলকে অস্ত্র দেওয়া ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চান না বেশিরভাগ মার্কিনি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন কমার আরও প্রমাণ পাওয়া গেছে। দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, মাত্র ৩০ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধকে সমর্থন করেছেন, যেখানে ৬৪ শতাংশ এর বিরোধিতা করেছেন।

প্রায় ৫৭ শতাংশ উত্তরদাতা ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন, যার বিপরীতে ৩৭ শতাংশ মানুষ এটিকে সমর্থন করেছেন।তুলনামূলকভাবে, ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের এক মাস পর কুইনিপিয়াক ইউনিভার্সিটির পরিচালিত জরিপে ৫১ শতাংশেরও বেশি মার্কিন ভোটার ইসরায়েলে আরও সামরিক সহায়তা পাঠানোর পক্ষে সমর্থন জানিয়েছিলেন। সূত্র: আল-জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ