• ঢাকা
  • | |
Alifhostbd

কুয়েতে দ্বিতীয় দফায় ব্যাপক হামলা চালাচ্ছে ইরান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দ্বিতীয় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। সেই সঙ্গে তারা জনগণকে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা ও সুরক্ষামূলক নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

গত কয়েক ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানের হামলার মুখোমুখি হলো কুয়েত।

আন্তর্জাতিক বার্তাসংস্থা আলজাজিরা’র সবশেষ তথ্য অনুযায়ী কুয়েত এই হামলা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করছে।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সাইরেন বেজে উঠেছে বাহরাইনে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ