• ঢাকা
  • | |
Alifhostbd

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা হলান্ডের


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে স্বপ্নের মতো সময় পার করেছে নরওয়ে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টারফাইনালে উঠেছিল ভাইকিংসরা। শনিবার রাতে সেমিফাইনালে ওঠার মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে নরওয়ে।

অতিরিক্ত সময়ের নাটকীয় হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড।

অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) হলান্ড লিখেছেন, ‘ সত্যিই চমৎকার এক যাত্রা ছিল, এটিকে এতটা বিশেষ করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ’

হলান্ডের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৬৬ লক্ষ মানুষ পোস্টটি দেখেছেন এবং এতে সাড়ে সাত হাজার মন্তব্য, ৩৯ হাজার রিপোস্ট ও পাঁচ লক্ষ ২ হাজার লাইক পড়েছে।

কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেও এবারের বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে ছিলেন হলান্ড। টুর্নামেন্টে ৫ ম্যাচে ৭ গোল করে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পরই তৃতীয় স্থানে রয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। 

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তের জোড়া গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন হলান্ড। তার নৈপুণ্যেই সেলেসাওরা ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায়, আর নরওয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে ওঠার গৌরব অর্জন করে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ