• ঢাকা
  • | |
Alifhostbd

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

তিনি বলেন, আন্দোলন করে সরকার গঠন করা যায় না। সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন। জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমেই নতুন সরকার গঠন করবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর সরকার ভালো কাজ করতে না পারলে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে।


জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি করলে অন্যরা সেই সুযোগ নেবে। দেশকে এগিয়ে নিতে এখন পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অথচ কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে জিম্মি করার পাশাপাশি দেশের ২০ কোটি মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে হবে। প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে আইডিইবির নেতারা, ডিপ্লোমা প্রকৌশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ