• ঢাকা
  • | |
Alifhostbd

রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ম্যাচের প্রথমার্ধে ঘানার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেল ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণ শানিয়ে সমতায় ফিরল ঘানা। গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড অব ৩২ এ যাওয়ার স্বপ্ন যখন দেখছিল আফ্রিকার দেশটি তখনই দারুণ এক হেডারে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করলেন নিকোলা ভ্লাসিচ।

ফিফা বিশ্বকাপে শনিবার বাংলাদেশ সময় রাত ৩ টায় শুরু হওয়া ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই জয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ক্রোয়াটরা।বিশ্বকাপ খবর

একই সময়ে ‘এল’ গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচে দুই জয় এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থ্রি লায়ন্সরা।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রপ রানার্সআপ ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ঘানা। গ্রুপের তিন নম্বরের শীর্ষ ৮ দলে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে তাঁরা। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পানামা।

বল দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে সমানে সমান লড়াই করেছে ঘানা। ম্যাচের ৫৩ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে ৮ টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৪ টি। পুরো ম্যাচে ৬ টি শট নিলেও ১ টি লক্ষ্যে রাখতে পেরেছে ঘানা।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে পেতার সুইচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ডি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া জোরালো নিচু শট ঘানার গোলকিপার ডাইভ দিয়েও আটকাতে পারেননি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে গোলমুখে একটি শট নিলেও সেটি লক্ষ্যে ছিল না ঘানার।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ঘানা। ৪৯ মিনিটে দাঁরুণ এক ক্রস থেকে মাথা ছোঁয়াতে পারেননি আনতোয়ান সেমেনিও। ৫৫ মিনিটে ঘানার দাঁরুণ এক দলীয় আক্রমণ ডি বক্স থেকে ক্লিয়ার করেন লুকা মদরিচ।

ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফেরে ঘানা। ফ্রিকিক থেকে আর্নেস্ট নুয়ামার শট দারুণ এক ভলিতে জালে জড়ান ডেরিক লুকাসেন। দীর্ঘ ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি। 

৮৩ মিনিটে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদরিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচের দারুণ হেডার পোস্টে লেগে জালে জড়ায়।

যোগ করা সময়ের শেষ মিনিটে আবদুল ফাতাউর শট গোলপোস্টের ওপর দিয়ে গেলে জয়ের আনন্দে মাতে ক্রোয়েশিয়া।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ