• ঢাকা
  • | |
Alifhostbd

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গেল পুলিশ এফসি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বের ম্যাচ খেলতে জর্ডানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে দেশের ক্লাব ফুটবলের পরিচিত ক্লাবটি।

জর্ডানের আম্মানে অবস্থিত কিং আব্দুল্লাহ-২ স্টেডিয়ামে আগামী ১১ আগস্ট সিরিয়ান ক্লাব আল ইত্তিহাদ আহলির মুখোমুখি হবে পুলিশ এফসি। 

এবারই প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগের কোনো পর্যায়ের ম্যাচ খেলবে পুলিশ। এই সুযোগটিও তারা পেয়েছে মূলত ঘটনাচক্রে।

বাংলাদেশ থেকে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ আবাহনী লিমিটেডের। তবে দুই দলই আপাতত এএফসির নিষেধাজ্ঞায় আছে।History

তাই বসুন্ধরা কিংস ও আবাহনীর বদলে টিকিট পেয়ে যায় লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি ও চতুর্থ হওয়া পুলিশ এফসি।

ফর্টিস অবশ্য নিজেদের ম্যাচটি খেলবে দেশের মাঠে। আগামী ১১ আগস্ট বসুন্ধরা কিংস এরেনায় তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ