নকআউটে অস্ট্রেলিয়া, একই পথে প্যারাগুয়ে
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ দুই ম্যাচের একটিতে আজ মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। দুই দলেরই সুযোগ ছিল নকআউটে পা রাখার। আগেই যুক্তরাষ্ট্রের ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিতের ফলে তিন পয়েন্ট পাওয়া দল দুটি ড্র করলেই একদলের পাকাপাকিভাবে ‘নক আউট’ নিশ্চিত হতো, তৃতীয় দল হিসেবে অপেক্ষা বাড়তো অন্য দলের।
সে মিশনে শতভাগ সফল দল অস্ট্রেলিয়া। শুক্রবার সান ফ্রান্সিসকো বে অ্যারেনাতে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। তাতে পাকাপাকিভাবে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। অবশ্য প্যারাগুয়ে অপেক্ষাটা বাড়লো। গ্রুপের তৃতীয় দল হিসেবে নক আউটে উঠার সুযোগ রয়েছে তাদের।
ডি গ্রুপে থাকা তুরস্ক টানা দুই ম্যাচে হেরে আগেই আসর থেকে বাদ পড়ে। আজ তারা বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরষ্ট্রের বিপক্ষে খেলতে নেমেছিল কেবল নিয়মরক্ষরার ম্যাচে। সে ম্যাচে অবশ্য ডমিনিটিং ফুটবল উপহার দিয়ে জয় বাগিয়েছে আর্দা গুলেররা।
বে অ্যারেনাতে আজ জয়ের চেয়ে সম্ভবত নিজেদের বাঁচানোর মিশন নিয়েই খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। ম্যাচ যে রঙহীন ছিল তা স্ট্যাট দেখেই স্পষ্ট। অজিদের তাও কিছুটা ধার ছিল। বল দখলেও তারা এগিয়ে ছিল। ৫৭ শতাংশ বল দখলে ছিল টনি পপভিচের দলের। পুরো ম্যাচে অজিদের অনটার্গেট শট ছিল ৫টি। বিপরীত দলের ২টি।
তবে শেষ দিকে বিশেষ করে শেষ ১৫ মিনিট আক্রমণের জো ওঠে। ৮১তম মিনিটে বোস বাম দিক দিয়ে কেটে ভেতরে ঢুকে পেনাল্টি বক্সে প্রবেশ করেন। তিনি দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে জোর খাটিয়ে ভেতরে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার শটটি অন্য একজনের গায়ে লেগে দিক পরিবর্তন করে নিরাপদেই প্যারাগুয়ের গোলকিপার গিলের হাতে চলে যায়।
পরের মিনিটেই অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ভাঙার জোর চেষ্টা চালিয়ে যায় প্যারাগুয়ে। এবার এনসিসো ডি-বক্সের বাইরে কিছুটা জায়গা তৈরি করতে শরীর ঘুরিয়ে ডানে-বামে ড্রিবলিং করেন, কিন্তু তার নেওয়া শটটি পোস্টের বেশ বাইরে দিয়ে বাম পাশ দিয়ে চলে গেলে গোল-কিকের সিদ্ধান্ত হয়।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটেও ডি-বক্সের ভেতরে হ্রুস্টিচ বল কাট-ব্যাক করেন ইয়েঙ্গির উদ্দেশ্যে। ইয়েঙ্গি শট নিলেও তাতে গিলের মতো গোলকিপারকে পরাস্ত করার মতো যথেষ্ট শক্তি ছিল না, ফলে তিনি সহজেই বলটি গ্লাভসবন্দি করেন।
পরের মিনিট ডি-বক্সের ঠিক লাইনে মাউরিসিওর সামনে কিছুটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। তবে তার নেওয়া শটটি বিচের একদম কাছের পোস্ট ঘেঁষে থাকায় তিনি কোনো রকম ঝামেলা ছাড়াই বলটি সেভ করেন। শেষ পর্যন্ত ম্যাচ গোল শূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়।
আপনার মতামত লিখুন :