• ঢাকা
  • | |
Alifhostbd

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে নতুন আইন আনছে ইরান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমোজ প্রণালি’র নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আনুষ্ঠানিকভাবে নিজেদের হাতে নিতে এবার নতুন আইন আনতে যাচ্ছে ইরান। শনিবার (৩০ মে) দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিলের ওপর শিগগিরই ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নতুন এই আইন পাস হলে হরমোজ প্রণালি দিয়ে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। একই সাথে প্রণালি পারাপারের সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে।

এদিকে ইরানের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র। ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এখনো পুরোপুরি বহাল রয়েছে। ইরানের এই নতুন নির্দেশনা অমান্য করলে কিংবা কোনো জাহাজকে জোরপূর্বক আটকে রাখার চেষ্টা করা হলে, সংশ্লিষ্ট জাহাজ অচল করে দেওয়া বা ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে তারা।

মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা এবং প্রণালির একক নিয়ন্ত্রণ নিতে ইরানের এই নতুন আইনি উদ্যোগের ফলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বিশ্বের অন্যতম প্রধান এই সামুদ্রিক জ্বালানি রুট ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহসাই কমছে না, বরং তা আরও দীর্ঘায়িত হতে পারে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ