• ঢাকা
  • | |
Alifhostbd

২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৯০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ২৩ হাজার ৭৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭০ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ছয় হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭২৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ