• ঢাকা
  • | |
Alifhostbd

কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে: মির্জা ফখরুল


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশে ক্রমহ্রাসমান কৃষিজমি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কৃষিজমির ক্ষতি যথাসম্ভব কমিয়ে এবং সবদিক বিবেচনায় রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া ও সালন্দর ইউনিয়নে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
 
মন্ত্রী বলেন, ‘আমরা যতটা সম্ভব কৃষিজমি নষ্ট করবো না। উন্নয়নের ক্ষেত্রে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো। তবে অবশ্যই এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।’

বাংলাদেশে দিন দিন কৃষিজমি কমে আসাকে দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি, পরিবেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় রেখেই কাজ করা হবে। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রী হুঁশিয়ারি দেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান ঘুরে দেখেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ