• ঢাকা
  • | |
Alifhostbd

অস্ত্র দেখিয়ে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই বাগেরহাট প্রতিনিধি


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে অফিসার সানি জাবির বাধনের নামে এক বিকাশকর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এই ঘটনায় বিকাশের স্থানীয় পরিবেশক বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ টাকা ছিনতাইকারীদের এখনও চিহ্নিত করতে পারেনি।

বাগেরহাটে বিকাশের পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, তাদের সেলস অফিসার সানি জাবির বাঁধন বৃহস্পতিবার সকালে অফিস থেকে ব্যাগে নগদ টাকা নিয়ে মোইরসাইকেল করে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি সেলস অফিসার সানি জাবিরকে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার কাছ থেকে ব্যাগে থাকা নগদ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।


ছিনতাইয়ের ঘটনা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, বিকাশের স্থানীয় পরিবেশকের তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারী কারা তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ