• ঢাকা
  • | |
Alifhostbd

২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দেশের পথে ট্যাংকার


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মালয়েশিয়া থেকে দুইটি ফুয়েল ট্যাংকার মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আগামীকাল বুধবার (৮ এপ্রিল) দেশে পৌঁছাবে। এর মধ্যে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, এই বড় চালান দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপিসি’র সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের ফুয়েল ট্যাংকারটি ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের অপর জাহাজটি ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি চাহিদা পূরণের জন্য তেল ও গ্যাস আনা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি’র চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং নতুন উৎসের মাধ্যমে এই মাসে প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ আসছে বন্দরে। যুদ্ধ শুরুর পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।

এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ