জিতেই চলেছে বাংলাদেশ নারী দল অ-২০ এশিয়া কাপ হকি: ছ...
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে পুরুষ দল প্রথম দুটি ম্যাচে পরাজিত হলেও দুর্দান্ত পারফর্ম করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। চাইনিজ তাইপেকে হারিয়ে আসর শুরুর পর এবার পাকিস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।