• ঢাকা
  • | |
Alifhostbd

সাকিবকে পেছনে ফেলে অনন্য কীর্তি গড়লেন মুশফিক


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার। এই ম্যাচের মধ্য দিয়ে কমপক্ষে ১০০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম।

এর পাশাপাশি আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন মুশফিক। সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশি ক্রিকেটার তিনি।

সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৭৫ জন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। ডারউইন টেস্টে মাঠে নেমে মুশফিকের এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

টেস্ট শুরুর আগে ১ হাজার ৭৩ জন ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল মুশফিকের। অস্ট্রেলিয়ার জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারের সঙ্গে প্রথমবার মাঠে নামায় সেই তালিকায় আরও তিনজন যুক্ত হন।

তাসকিন আহমেদের বলে ক্যামেরন গ্রিন মুশফিকের হাতেই ক্যাচ দিয়ে আউট হন।

শুধু বাংলাদেশ নয়, এশিয়ার ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা এখন মুশফিকের। এই তালিকায় মুশফিক ও সাকিবের পর তৃতীয় অবস্থানে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৯৮৯ জন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন।

তবে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের। এই টপ অর্ডার ব্যাটার ১ হাজার ১০০ জনের বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলিয়া সফরে আরও একটি মাইলফলকের সামনে রয়েছেন মুশফিক। এই সিরিজে আর ১৯৪ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রান পূর্ণ করবেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ