ডাক্তার না হয়েও তিনি দিতেন প্রেসক্রিপশন, করাতেন অপ...
বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও সনদবিহীন এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা সনদের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অপচিকিৎসা দিয়ে আসায় অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।