ফের বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের পতন দেখা দিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা এবং ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে নতুন করে আলোচনার ঘোষণার পরই তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৭৮ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮০ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবারও উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরান ও প্রতিবেশী ওমানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরে সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজারে নতুন আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাবেই তেলের দামে টানা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :