ঠাকুরগাঁও খেলতে গিয়ে নদীতে পড়ে প্রাণ গেল দুই শিশুর...
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার ওই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।