হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন...
হার্ট অ্যাটাকের লক্ষণ সব সময় স্পষ্টভাবে বোঝা যায় না। কখনো বুকে তীব্র চাপ বা ব্যথা অনুভূত হয়, আবার কখনো গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা বলেও মনে হতে পারে। অনেকেই উপসর্গ কমে যাওয়ার আশায় অপেক্ষা করেন। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এমন বিলম্ব বিপজ্জনক হতে পারে। কারণ রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে হৃদপেশি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।