রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস...
রমজান কেবল না খেয়ে থাকার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, ইবাদত ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার এক বিশেষ সুযোগ। পবিত্র এই মাসে শরীর ও মনকে সুন্দরভাবে প্রস্তুত রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। বরং রমজান শুরুর আগেই প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনলে রোজার সময় নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক সহজ হবে।