ডেঙ্গু রোগী গ্রামাঞ্চলে ব্যাপক হারে বাড়ছে...
ডেঙ্গু জ্বর এক সময় রাজধানী কেন্দ্রিক থাকলেও এখন তা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যাপক হারে। শুরুতে ঢাকার বাইরে বিভাগীয় শহর পর্যন্ত এডিস মশার বংশ বিস্তার হওয়ায় ঐসব শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।