• ঢাকা
  • | |
Alifhostbd

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ট্রাম্প


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে নতুন করে সামরিক হামলা এবং দেশটির বন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ আরোপ করার পরেও যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

সংলাপের অগ্রগতির বিষয়ে ট্রাম্প আরও যোগ করেন, ‘মাত্র দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা বলল, ‘ওহ, আমরা এই চুক্তিটি করতে পারছি না। আমাদের এটি নিয়ে আরও আলোচনা করতে হবে’।’

এর আগে, দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই ইরানের ওপর আবারও কঠোর অবরোধ কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প। তাঁর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তার পুরো দায়িত্ব এখন থেকে যুক্তরাষ্ট্র নেবে এবং এই নৌপথে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে ফি বা অর্থ আদায় করা হবে।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর এই পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটা পরিচালনাও করব। আমরা এই প্রণালির অভিভাবক হব এবং এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রকে ‘প্রচুর অর্থ’ দেওয়া উচিত। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এই নৌপথটি ব্যবহারকারী দেশগুলো অত্যন্ত ধনী এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের বিনা মূল্যে এমন সেবা আশা করা ঠিক নয়। সূত্র: এএফপি

আলোচিত শীর্ষ ১০ সংবাদ