ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।