আগামী বছরই শুরু হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শি...
আগামী বছর থেকেই শুরু হবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাসে ছয়টি বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এসব বিভাগ চালুর অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন।