১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী—আলিমে পাশ করেনি কেউ...
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৪ জন। শুধু এ বছরই নয়, গত বছরও মাদ্রাসাটির ফলাফল ছিল একই রকম। ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেওয়া নয় শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছিল।