সর্বোচ্চ দর ১৫ লাখ ১ হাজার টাকা পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদটি সরঞ্জাম-মালামাল বিক্রয়ের
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
মনজুর কাদির মুকুল,পলাশবাড়ী(গাইবান্ধা):পলাশবাড়ী থানা কেন্দ্রীয় জামে মসজিদটি সুপার মার্কেটসহ বহুতল দৃষ্টিনন্দন উন্নয়নককল্পে বর্তমান অবকাঠামো,ফ্যান,এসি, মাইক ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম-মালামাল বিক্রয়ের নিমিত্তে এক বিক্রয় নীলাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ জুলাই বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা
পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টাব্যাপি
এ নীলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।
কমিটির নেতৃবৃন্দ এবং ডাককারীদের মধ্যে নানা জল্পনা- কল্পনা,সংশয় ও সিদ্ধান্তহীনতার একপর্যায় সর্বোচ্চ ১৫
লাখ ১ 'হাজার টাকায় মসজিদটির নীলাম ক্রয় করেন বিএনপি নেতা আব্দুল মোত্তালিব সরকার বকুল।
নগদ ৫০ হাজার টাকা জমা প্রদান পূর্বক ডাককারীরা নীলামে অংশ নেন। রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক, ঠিকাদার, ব্যবসায়ি ও মুসুল্লিসহ ১৩৮ জন ডাককারী নীলামে অংশ নেন।এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক
উৎসূক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থেকে নীলাম কার্যক্রমটি
পর্যবেক্ষণ করেন।
মসজিদ কমিটির সভাপতি কাজী শাহীন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক রমজান আলী ও ক্যাশিয়ার আমিনুল ইসলাম সরদার এর সামগ্রিক পরিচালনায় সমগ্র নীলাম কার্যক্রমটি সার্বক্ষণিক মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মো.আল ইয়াসা রহমান তাপাদার।
জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনের দিক নির্দেশনায়
নীলাম কার্যক্রমটির সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা মুকুল আহমেদ।
আপনার মতামত লিখুন :