• ঢাকা
  • | |
Alifhostbd

আগমী পাঁচ দিন বৃষ্টিও হবে, গরমও বাড়বে


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হাওয়ার কথাও জানানো হয়েছে। এ ছাড়া এই বয়দিন বাড়বে তাপমাত্রা।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দ্বিতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিনে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিনে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পঞ্চম দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাঁচ দিনের সার্বিক আবহাওয়ার অবস্থায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ