• ঢাকা
  • | |
Alifhostbd

অক্টোবরে সীমান্তে ৪৭১ জন আটক, ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭১ জনকে আটকের পাশাপাশি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আরও ২১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধনসামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি এবং ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা।

এ ছাড়া ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ মোবাইল ফোন, যন্ত্রাংশ, ওষুধ, কসমেটিকস, পোশাক ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে একটি এসএমজি, ছয়টি দেশি-বিদেশি পিস্তল, পাঁচটি অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ ও ১৯টি ককটেল।

মাদকবিরোধী অভিযানে গত মাসে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা এবং ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

এ ছাড়া ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি

আলোচিত শীর্ষ ১০ সংবাদ