• ঢাকা
  • | |
Alifhostbd

শাহ আমানতে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব ক্রিম জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা মোহাম্মদ জাহেদ নামের এক যাত্রীর ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ ক্ষতিকর প্রসাধনসামগ্রীর অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ