• ঢাকা
  • | |
Alifhostbd

মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদীর সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। 

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিক তদন্তে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট পুলিশিং এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তঃদেশীয় অপরাধ দমন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ