• ঢাকা
  • | |
Alifhostbd

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা।

এছাড়া, উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বিএনপি।

ব্রিফিংয়ে রিজভী বলেন, দিন-তারিখ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। জনগণের সাথে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, অনেক সংগ্রাম-শোক ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও বিএনপিকে ন্যূনতম ক্ষতি বা আত্মসমর্পণ করাতে পারেনি ফ্যাসিবাদীরা।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেয়া হয়েছে। ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ