• ঢাকা
  • | |
Alifhostbd

গাইবান্ধা জেলা আওয়ামিলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিকসহ গ্রেফতার


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




গাইবান্ধা প্রতিনিধি :--গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক (৬৯) ও দপ্তর সম্পাদক মাসুদ রানাকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন গাইবান্ধা ডিবির ওসি আব্দুল মোত্তালিব।তিনি জানান  সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিককে এবং দুপুরে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয় বলে 
তিনি আরো জানান , ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক। তবে প্রকাশ্যে বেড়াতেন দপ্তর সম্পাদক মাসুদ রানা। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের আদর্শ পাড়ায় তার ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুপুর দেড়টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবির ওসি  আব্দুল মোত্তালিব সরকার বলেন কার্যক্রম নিষিদ্ধ  সংগঠন আওয়ামী লীগ গাইবান্ধার সভাপতি আবু বক্কর সিদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের করা মামলার এক নম্বর আসামি। তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ