• ঢাকা
  • | |
Alifhostbd

আর্জেন্টিনার কোচই থাকছেন স্কালোনি


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির থাকা নিয়ে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোরের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির সঙ্গে প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি হবে। দুই পক্ষ সম্মত হলে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করা যাবে।

সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেন স্কালোনি। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন তিনি। চুক্তির আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।


তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। সংস্থাটি এর আগে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা জানিয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে কিংবা নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।

নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রতিপক্ষ কোস্টারিকা। 

২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তার অধীনেই ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জেতে দলটি। নতুন চুক্তি কার্যকর হলে আর্জেন্টিনার কোচ হিসেবে তার এক দশক পূর্ণ করার পথও তৈরি হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ