• ঢাকা
  • | |
Alifhostbd

এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





এরই মধ্যে এসিসি টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে। এই টুর্নামেন্টেও ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। বাংলাদেশ দলও অনুশীলন শুরু করেছে মিরপুরে। দলের কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতির কথা।

এই ব্যাটিং কোচ বলছিলেন, ‘রাইজিং স্টার্স এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা উচিত। বিশ্বকাপের আগে এ ধরনের প্রতিযোগিতায় ভালো করতে পারলে দল নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়রা বিবেচনায় আসতে পারেন। তাই প্রত্যেকের উচিত ইতিবাচক মানসিকতা নিয়ে টুর্নামেন্টটিকে দেখা এবং নিজেদের সেরাটা দেওয়া।’

সেমি-ফাইনাল বা ফাইনালের লক্ষ্য রাখছে না বাংলাদেশ। আপাতত ম্যাচ বাই ম্যাচ চিন্তা আশরাফুলের, ‘প্রথম তিনটা ম্যাচ ভালো খেলতে পারলে ভারতের সঙ্গে হয়তো সেমিফাইনাল বা ফাইনালে দেখা হবে। তাই আপাতত প্রতিটি ম্যাচ নিয়েই ভাবছি।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ