• ঢাকা
  • | |
Alifhostbd

ইরানের পারমাণু অস্ত্র ঠেকাতেই সেনাদের আত্মত্যাগ: ট্রাম্প


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতেই এই সেনারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য পোস্ট-এর সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার পক্ষেও জোরালো অবস্থান উচ্চারণ করেন।

গত শুক্রবার জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এই ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এসব প্রাণহানির প্রতিশোধ নিতে শনিবার ইরানের রাজধানী তেহরানে পাল্টা বোমাবর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র।

হামলা শুরুর প্রায় এক ঘণ্টার মাথায় দ্য পোস্টের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি জানান, তেহরানকে এখনই না থামালে ওই অঞ্চলে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট সেনাদের মৃত্যুকে অত্যন্ত 'দুঃখজনক' বলে আখ্যা দিলেও এই মিশনটিকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন। নিহত সেনাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন কারণ তারা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না।’

নিহত ওই দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি অবশ্যই তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে তিনি সবসময়ই নিহতদের পরিবারের পাশে দাঁড়ান এবং এবারও তার ব্যতিক্রম হবে না। সূত্র: নিউইয়র্ক পোস্ট

আলোচিত শীর্ষ ১০ সংবাদ