ত্রাবজোনস্পোরে অভিষেকের পর সালাহকে অপমান
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
তুরস্কের লিগের ঐতিহ্যবাহী ক্লাব ত্রাবজোনস্পোরে হয়ে শনিবার রাতে অভিষেক হয় মোহাম্মদ সালাহর। কাসিমপাশার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচের পর সমালোচনার শিকার হয়েছেন মিশরীয় তারকা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে প্রথমবারের মতো ক্লাবটির হয়ে মাঠে নামেন তিনি।
সাবেক লিভারপুল তারকাকে তুরস্কের ক্লাবে যোগদান নিয়ে সমালোচনা করেছেন আলজেরিয়ান ক্রীড়া ধারাভাষ্যকার হাফিজ দররাজি। তিনি যুক্তি দেন, ইউরোপীয় ফুটবলে সালাহ নিজের যে উচ্চতা তৈরি করেছিলেন, তা বিবেচনা করলে তিনি শীর্ষ পর্যায়ে খেলে ক্যারিয়ার চালিয়ে যেতে পারতেন। তাঁর টেকনিক্যাল উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম কোনো ক্লাব বেছে নিতে পারতেন।
ত্রাবজোনস্পোরে হয়ে সালাহের প্রথম ম্যাচে মাঠে নামার পর ফেসবুক পোস্টে দররাজি লেখেন, ‘কী আফসোসের কথা!’ তিনি আরও যোগ করেন, মিশরীয় এই তারকা শীর্ষ স্তরে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতেন। তার মতে, গালাতাসারে বা ফেনারবাচের মতো তুর্কি ক্লাবে যোগ দিলেও তিনি আরও প্রতিযোগিতা, পারফরম্যান্সের চাপ এবং ইউরোপীয় ফুটবলে নির্যাস পেতেন।
আলজেরীয় এই ধারাভাষ্যকার মনে করেন, ত্রাবজনস্পরের আর্থিক সক্ষমতা এবং জনপ্রিয়তা থাকলেও টেকনিক্যাল দিক থেকে তাদের অবস্থান সালাহের লিভারপুল ক্যারিয়ারে অর্জিত মর্যাদার সাথে মানানসই নয়—যে ক্যারিয়ার তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত করেছিল।
তবে দররাজি দ্রুতই তার বক্তব্যের একটি স্পষ্টীকরণ দেন। সিদ্ধান্তের সমালোচনা করলেও তিনি জোর দিয়ে বলেন, সালাহের দ্যুতি বা সামর্থ্য হারিয়ে যায়নি। তিনি কেবল বিশ্বাস করেন, মিশরীয় এই ফরোয়ার্ড ক্যারিয়ারের পরবর্তী ধাপে আরও বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ নেওয়ার মতো অন্য কোনো দল বেছে নিতে পারতেন।
লিভারপুলে বেশ কিছু সফল বছর কাটানোর পর সালাহের ত্রাবজনস্পরে যোগদানের সিদ্ধান্তটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাই তার ক্যারিয়ারের প্রতিটি নতুন পদক্ষেপ ভক্ত, বিশ্লেষক এবং ক্রীড়া ধারাভাষ্যকারদের মাঝে ব্যাপক আগ্রহ ও বিতর্কের সৃষ্টি করছে।
আপনার মতামত লিখুন :