• ঢাকা
  • | |
Alifhostbd

লোডশেডিংয়ে অতিষ্ঠ বৃদ্ধা বিশ্রাম নিচ্ছিলেন গাছতলায়, উপড়ে পড়ে গেল প্রাণ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছচাপায় সমিরন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।



স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশের একটি গাছের নিচে বসেছিলেন সমিরন বেওয়া। হঠাৎ গাছটি উপড়ে তার ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।


পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত-ই রাব্বী জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষায় বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়।


দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাছ পড়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ