• ঢাকা
  • | |
Alifhostbd

জয়ে ফিরলো বাংলাদেশ ইমার্জিং দল


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ ইমার্জিং দল। তিন দলের সিরিজের দ্বিতীয় ম্যাচে, ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ডিএল মেথডে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে বড় অবদান রেখেছেন পেসার ইকবাল হোসেন ইমন ও ব্যাটার ইফতেখার হোসেন। ইকবাল শিকার করেছেন পাঁচ উইকেট, আর ইফতেখার খেলেছেন অপরাজিত ৭১ রানের দুর্দান্ত ইনিংস।

প্রথম ম্যাচে, বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রিটোরিয়ায় ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ ইমার্জিং দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা। দুই ওপেনার মিলে গড়ে তোলেন ১৪৮ রানের বড় জুটি। তবে ওপেনিং জুটি ভাঙার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশ।

দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধস নামান পেসার ইকবাল হোসেন ইমন। একাই তুলে নেন পাঁচ উইকেট। ৪৩ রান খরচায় তার পাঁচ উইকেটের সুবাদে ২৪৮ রানেই গুটিয়ে যায় ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকার ইনিংস।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। অধিনায়ক জাকির হাসান ১২, শাহাদাত হোসেন ১৮ ও মাহিফজুল ৩৪ রান করে ফিরলে ৮০ রানেই তিন উইকেট হারায় ইমার্জিং দল।

এরপর হাল ধরেন মাহিদুল অঙ্কন ও ইফতেখার হোসেন। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহিদুল ৩৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ইফতেখার খেলেন হার না মানা ৭১ রানের কার্যকর ইনিংস।

তাদের ব্যাটে ৩ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর আলোকস্বল্পতার কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়।

শেষ পর্যন্ত ডিএল মেথডে বাংলাদেশকে ২৬ রানে জয়ী ঘোষণা করা হয়। প্রথম ম্যাচে বড় হারের পর এই জয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেল বাংলাদেশ ইমার্জিং দল। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ